শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

টেকনাফে কৃষক অপহরণ

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
টেকনাফে ক্ষেতে কাজ করার সময় এক কৃষককে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে ‘মুক্তিপণের দাবিতে’ অপহরণের অভিযোগ উঠেছে।
রোববার সকাল ১০ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
অপহৃত কৃষক মোহাম্মদ ছৈয়দ টেকনাফের হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে রাশেদ মাহমুদ আলী বলেন, সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়ায় নিজের ক্ষেতে কাজ করতে যান স্থানীয় কৃষক মোহাম্মদ ছৈয়দ। এক পর্যায়ে মুখোশ পরিহিত একদল অজ্ঞাত দূর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়।
” এর আগেও জুম্মাপাড়ার আশপাশের এলাকায় মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মুক্তিপণের দাবিতে কৃষক মোহাম্মদ ছৈয়দকে অপহরণ করা হয়েছে। ”
স্থানীয় এ ইউপি চেয়ারম্যান বলেন, ” রাতে তিনি কক্সবাজার শহরে অবস্থান করছিলেন। সকালে ঘটনাটি শোনার পর তিনি হ্নীলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। ”
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন বলেন, সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া থেকে এক কৃষককে অপহরণের খবর স্থানীয়দের কাছ থেকে জেনেছেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর