শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

ডুলাহাজারায় স্ত্রীকে হত্যা চেষ্ঠায় ব্যর্থ হয়ে রাতে বসতবাড়ী পুড়িয়ে দিল পাষাণ স্বামী

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় স্ত্রী ইয়াছমিকে জবাই করে হত্যা চেষ্ঠায় ব্যর্থ হয়ে,রাতে আধারে পেট্রোল দিয়ে বসতবাড়ী পুড়িয়ে দিয়েছেন পাষাণ স্বামী আব্দুর রহিম।এমন অভিযোগ করেন ভূক্তভোগি পরিবার।
শনিবার রাত ৩টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তরপাড়া-হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এঘটনাটি ঘটেছে।
ভূক্তভোগি ও আহত ইয়াছমিন ওই এলাকার মৃত রহমত আলীর মেয়ে।
পাষন্ড স্বামী আব্দুর রহিম,উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত ইছহাকের ছেলে।তবে বিবাহের পর থেকে দীর্ঘ ১৫বছর যাবৎ। শশুর বাড়ীর পাশে থাকতেন।
ঘটনার বিষয়ে ভূক্তভোগি ও আহত ইয়াছমিন জানান,আমার বিবাহের পর থেকে এখানে আলাদা ঘর করে বসবাস করে আসছি।আমার স্বামী আগেও অনেক সময় পালিয়ে যেত,আবার এসে থাকতো।এভাবে কষ্টাজিত সংসার আমার।হঠাৎ গত শনিবার মাগরিবের আগে আমার স্বামী রহিম অটোরিকশা কিনার জন্য টাকা দিতে বলেন।তখন আমি বলেছি টাকা কোথায় পাব।এই কথা বলার সঙ্গে-সঙ্গে ক্ষিপ্ত আমাকে বেদড়ক মারধর করে।মার খেয়ে মাটিতে লুঠিয়ে পড়ি।এমতাবস্থায় সে দা নিয়ে আমাকে জবাই করে হত্যার চেষ্ঠা করাকালে আমার ছোট মেয়ে জেসমিন,ছেলে রাসেল,আরাফাতেরা তাদের পিতার হাতধরে ধসা করে উচ্চস্বরে কান্নাকাটি ও চিল্লাচিল্লি করাতে পাশের বাড়ীর হাসিনা,হুমাইরা,সাজেদা,মনোয়ারা ও মোঃআলী দৌড়ে এসে আমাকে উদ্ধার করেছেন।এরপর আমার স্বামী বাড়ী থেকে বের হয়ে যায়।
এরপর আমার বৃদ্ধা মা এসে আমাকে বাপের বাড়ীতে নিয়ে যান।এই সুযোগে আমার স্বামী রাতের অন্ধকারে এসে বাড়ীটি জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়।রাতে বাড়ীতে আগুন দেখে পাশ্ববর্তীরা সহ পাশে বাসায় থাকা হাইওয়ে পুলিশ সদস্যেরা এগিয়ে এসে আগুন নিবাতে-নিবাতে বাড়ীটি পুড়ে ছাঁই হয়ে যায়।বাড়ীর ভিতরে নগদ টাকা,ফার্নিচার সহ সবমিলিয়ে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এখন আমাদের থাকার কোন স্হান নেই,নেই কাপড়-চোপড়,নেই খাবার।তাই আমি মামলা করার প্রস্তুতি নিয়েছি।
এবিষয়ে অত্র ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন সিপু বলেন,ঘটনা শুনে আমি ঘটনাস্থল গিয়েছিলাম।পাষন্ড স্বামী রহিম তার স্ত্রীকে মারধর করার পর পুড়িয়ে মারতে রাতে আধারে বাড়ীটি জ্বালিয়ে দিয়েছেন।মূলত লোকটির স্বভাব ভাল নয়।তাই ঘটনা আমি চেয়ারম্যানকে জানিয়েছি।পরিবারটি এখন মানবেতর জীবন-যাপন করছেন।তবে আমি আমার সাধ্যমত সহযোগিতা দিয়েছি,দিব।


আরো বিভিন্ন বিভাগের খবর