শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
আবহাওয়ার বৈরীতা কেটে যাওয়ায় একদিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তবে আবহাওয়া আবারও বৈরীরূপ নিলে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
টেকনাফের ইউএনও মুহাম্মদ কামরুজ্জামান জানান, সোমবার সকালে টেকনাফের দমদমিয়াস্থ বিআইডব্লিউটিএ এর জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দ্যেশে পর্যটকবাহী তিনটি জাহাজ রওনা দিয়েছে।

সেন্টমার্টিন রওনা দেওয়া এমভি পারিজাত, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ নামের জাহাজগুলোতে অন্তত ৩ শতাধিক পর্যটক ছিলেন বলে জানান স্থানীয় ইউএনও।
রোববার ভোর রাত থেকে মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আবহাওয়ার বৈরী পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ বন্ধ রাখার নির্দেশনা দেন। এতে চলতি পর্যটন মৌসুমে ওই নৌরুটে চলাচলকারি ৮ টি জাহাজ বন্ধ রাখা হয়।
এদিকে জাহাজ চলাচল বন্ধ থাকায় শনিবার সেন্টমার্টিনে রাত্রিযাপনের জন্য অবস্থানকারি অন্তত ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন।
মুহাম্মদ কামরুজ্জামান বলেন, রোববার মধ্যরাত থেকে টেকনাফে আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এতে বাতাসের স্বাভাবিক গতিবেগ ও সাগর উত্তাল না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। সোমবার সকালে টেকনাফ থেকে অন্তত ৩ শতাধিক পর্যটক নিয়ে তিন জাহাজ সেন্টমার্টিনের উদ্দ্যেশ রওনা দিয়েছে।

” বিকালে ওই তিনটি জাহাজ যোগে আগের দিন আটকা পর্যটকরাসহ অন্তত সহস্রাধিক পর্যটক সেন্টমার্টিন ছাড়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যার আগেই তারা টেকনাফ ফিরবেন। ”

স্থানীয় ইউএনও বলেন, ” দুপুর আড়াইটা পর্যটন টেকনাফের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে বাতাসের গতিবেগ কিছুটা বাড়তে শুরু করেছে। এরপরও আবহাওয়ার পরিস্থিতি বিরূপ আকার ধারণ করলে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হবে। ”

এদিকে আটকা পড়া পর্যটকরা যাতে কোন ধরণের হয়রানি ও ভোগান্তির শিকার হতে না হয়- এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আইন-শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মুহাম্মদ কামরুজ্জামান।


আরো বিভিন্ন বিভাগের খবর