শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কক্সবাজার পৌরসভার র‍্যালী

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সুমন আহসান :
পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরবাসীকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে স্বাগত মিছিল করেছে কক্সবাজার পৌরসভা। বিকেলে পৌর ভবন চত্বর থেকে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হওয়া এই র‍্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এসময় মেয়র বলেন, ‘সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে মুসলিম ওম্মাহের মাঝে আবারও সমাগত। পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি কক্সবাজার পৌরবাসীসহ দেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানিয়ে মেয়র মুজিব আরো বলেন, অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। তাই মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় এই মাসটি। নগর পিতা পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানান মেয়র মুজিবুর রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর