শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

মালুমঘাট দিশারী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহফিল,আলোচনা সভা

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট দিশারী সমিতির নতুনভাবে কমিটি গঠন ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছেন।
শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৫টায় মালুমঘাট আইডিয়াল স্কুলের হলরুমের এসভা অনুষ্ঠানটি হয়।
সভাটি চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক রুস্তম গণি মাহমুদের সভাপতি,মাষ্টার নুরুল হকের সঞ্চালনায়,মাওলানা রাহমত উল্লাহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যাক্রম শুরু হয়।
অনুষ্ঠানটি সভায় উপস্হিত সবার সম্মতিক্রমে সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন-সাংবাদিক রুস্তম গণি মাহমুদ,সাধারণ সম্পাদক(সেক্রেটারী) নির্বাচিত হয়েছেন-সোহেল মাহমুদ ভূট্রো ও অর্থ সম্পাদক(কোষাধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন-আব্দুর রহমান(সাবেক মেম্বার)।
সভায় বক্তব্যে রাখেন-অধ্যাপক ছাবের আহমদ,অবসরপ্রাপ্ত মাষ্টার শাহ মোহাম্মদ জাহেদ,মাষ্টার আনোয়ার হোছাইন,মাষ্টার কবির আহমদ,মাষ্টার নুরুল হক,মাষ্টার আব্দুল মালেক,আজিজুল হক,সোহেল মাহমুদ ভূট্রো,আব্দুল সালাম,দুদু মিয়া,আব্দুর রহমান মেম্বার।
উল্লেখ্য,মালুমঘাট দিশারী সমিতির মোট সদস্য সংখ্যা-৩০৮।সমিতিটি বিগত ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর