শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

নিউজ রুম / ১১৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নার্টোর প্রতিবেদক :
রাজশাহী সরকারি কলেজের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ সময় মামলা থেকে একজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। মামলার রায় ঘোষণার সময় ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং খালাস পাওয়া ব্যক্তিসহ পাঁচজন পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সাব্বির হোসেন, রেজাউনুল ইসলাম, নাজমুল হক, রাজিবুল ইসলাম, মোহাম্মদ রিপন ও মো. শহিদুল। এ ছাড়া মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ও রেজাউল করিমকে যাব্বজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান বলেন, দণ্ড পাওয়া আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সেই টাকা বাদীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এ ছাড়া মামলার অপর আসামি মো. নাছিরকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকার রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীকে অপহরণ করেন একই এলাকার ধানাইদহ গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে সাব্বির হোসেন। পরে তাকে নাটোরের সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামের একটি হলুদের জমিতে নিয়ে সাব্বির ও তার সহযোগীরা ধর্ষণ করেন। এরপর সকালে স্থানীয়দের সহযোগীতায় ভুক্তভোগী ছাত্রী বাড়িতে ফিরে যায়। ঘটনাটি পরিবারের সদস্যরা জানতে পেরে ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করেন।
ওই ঘটনার পরের দিন ছাত্রীর বাবা মো. গাজী বিশ্বাস বাদী হয়ে সাব্বির হোসেন ও তার ১০ জন সহযোগীর নামে এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।
এ ঘটনার প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ দুপুরে এ রায় দেন। মামলায় রায়ে উল্লেখ করা হয়, জরিমানা অর্থ ভুক্তভোগী ছাত্রী পাবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর