শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

দরিদ্র জনসাধারণের মাঝে বিজিবির ইফতার বিতরণ

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক রামু :
পবিত্র রমজান মাস উপলক্ষে কক্সবাজারের রামুতে ৪০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বিজিবি। সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস মাঠে এ ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় স্থানীয় অসহায় বৃদ্ধ ও দুস্থ মানুষদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইফতার বিতরণ শেষে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ বছর রমজান মাসে ইফতার মাহফিলের পরিবর্তে দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
সংস্থাটির মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনায় পুরো রমজান মাসজুড়ে দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও এ কার্যক্রম চলবে। এসময় তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বর্ডার গার্ড রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর