শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

কক্সবাজার উত্তর বন বিভাগের অভিযানে মাটি ভর্তি ডাম্পার জব্দ

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের ঈদগাঁও ফুলছ‌ড়ি রে‌ঞ্জের ফ‌কিরাবাজার এলাকা ও উত্তর মেধাকচ্ছ‌পিয়া নামক এলাকায় পাহাড় কাটার সময় পাহাড়ী মাটিসহ ২টি ডাম্পার জব্দ করেছে শহর রেঞ্জ ও উত্তর বন বিভাগ। এসময় একজকে আটক করা হয়।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আ‌নোয়ার হো‌সেন সরকার।
তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) বিকেলে ফুলছ‌ড়ি রে‌ঞ্জের ফ‌কিরাবাজার এলাকা থে‌কে পাহাড়ী বালি ভ‌র্তি ডাম্পার ১টি এবং শুক্রবার (৭ এপ্রিল) ভোরে ফুলছ‌ড়ি রে‌ঞ্জের মেধাকচ্ছ‌পিয়া বি‌টে, উত্তর মেধাকচ্ছ‌পিয়া নামক এলাকায় ১জনসহ পাহাড় কাটা অবস্থায় ২‌টি পাহাড়ী মা‌টি ভ‌র্তি ডাম্পার ও ১‌টি স্কা‌বেটর জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন, রেঞ্জ কর্মকর্তা মো. ম‌নিরুজ্জামান, মো. মে‌হেরাজ উ‌দ্দিন, মো. হুমায়ুন আহ‌মেদসহ অন্যান্যরা।
পরব‌র্তীতে ফুলছ‌ড়ি রেঞ্জকে ৩‌টি ডাম্পার ও ১ টি স্কা‌বেটর ফা‌সিয়াখ‌ালী রেঞ্জ হেফাজ‌তে বু‌ঝি‌য়ে দেওয়া হয়। এ বিষ‌য়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান বিভাগীয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার।


আরো বিভিন্ন বিভাগের খবর