শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

মিনিট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৭ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক।
তবে হতাহতের নাম ও পরিচয় তাৎক্ষণিক তিনি নিশ্চিত করতে পারেননি।
হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী।
স্থানীয়দের বরাতে আব্দুল হক বলেন, শুক্রবার সকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশা সাথে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতদের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।


আরো বিভিন্ন বিভাগের খবর