শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

সদর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ৯ এপ্রিল বিকালে শহরের মিশুক হোটেলের রেষ্টুরেন্টে অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান। সাধারণ সম্পাদক এম বেদারুল আলমের সঞ্চালনায় কক্সবাজার সদর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্টিত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম,এতে আরো উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান,কক্সবাজার প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল,চ্যানেল আই কক্সবাজার স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক,দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দুল কাদের,কক্সবাজার সাংবাদিক সংসদের সভাপতি আজিজ রাসেল,বৈখালী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি শাহদাত হোসাইন, দৈনিক কক্সবাজারের রেজাউল করিম,ব্যবসায়ি শহিদুল ইসলাম,এফাজুল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন,সাংবাদিকতা এক মহান পেশা সাংবাদিকদের সাধারণ মানুষ সমাজে আয়না মনে করে এবং মানুষ এখনো বিশ^াষ করে সাংবাদিকরা যা বলে বা যা লিখে তা সত্য সুতরাং সেই সম্মান অক্ষুন্য রাখতে হবে। মানুষের বিশ^াষ নষ্ট হয় এমন সংবাদ প্রচার করা যাবে না। ব্যাক্তি স্বার্থে সংবাদ প্রচার করা বা কারো অনুরোগ বা বিভাজনের প্রতি সমর্থন জানানো যাবে না। সর্বপরি দেশের প্রতি দায়িত্¦বোধ থাকতে হবে,দেশের স্বাধিনতা এবং মহান মুক্তিযুদ্ধের প্রতি আস্থা এবং সম্মান রাখতে হবে। একই সাথে সাংবাদিকদের দেশের উন্নয়নের প্রতি আরো দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন অতিথিরা।
এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সদর প্রেসক্লাবের সহ সভাপতি এস এম সাত্তার,গোলাম আরিফ লিটন,সহ সম্পাদক বলরাম দাশ অনুপম,অর্থ সম্পাদক জাহা্িঙ্গর আলম শামস,প্রচার সম্পাদক শাহী কামরান,নির্বাহী সদস্য ইরফানুল ইসলাম,শিপন পাল,শহিদুল ইসলাম, কাজী তামজিদ পাশা,মহি উদ্দিন মাহী।


আরো বিভিন্ন বিভাগের খবর