শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

দুইদিনের মেরিন সিটি ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা শুরু হচ্ছে ১০ এপ্রিল

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
আগামি ১০ ও ১১ এপ্রিল সোমবার ও মঙ্গলবার কক্সবাজারে আয়োজিত হচ্ছে ‘মেরিন সিটি ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৩’। মেরিন সিটি গ্রুপ অব কোম্পানিজের অঙ্গ প্রতিষ্ঠান মেরিন সিটি কল্যাণ তহবিল কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাস হলে এই প্রতিযোগিতার আয়োজন করছে। ১০ এপ্রিল প্রথম দিনে পবিত্র কুরআনের ক্বেরাত প্রতিযোগিতা ও ১১ এপ্রিল দ্বিতীয় দিনে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
লিংক রোড মেরিন সিটি হাসপাতাল ও মাল্টিমিডিয়া নিউজ চ্যানেল ডিএএন এইচডি’র সহায়তায় আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে ১০ জনকে পুরস্কৃত করা হবে। এতে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রতিজনকে ২ হাজার টাকা করে পুরস্কার ও মেডেল দেয়া হবে।
কক্সবাজার জেলার প্রতিটি উপজেলা থেকে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতার সমাপনী দিনে জেলা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন।
মেরিন সিটি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এএমজি ফেরদৌস ও মেরিন সিটি ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক আনছার হোসেন কুরআন প্রিয় ধর্মপ্রাণ মানুষদের স্ববান্ধব এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর