শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

মাদক মামলায় ইউপি সদস্যের ৭ বছরের দন্ড

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
সেন্টমার্টিনের সাবেক ইউপি সদস্য আবদুর রউফ (৪২)কে ইয়াবা পাচারের দায়ে ৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ওই আদেশ দেন।
দন্ডিত রউফ টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণ পাড়ার আব্দুল হক এর ছেলে। তিনি সেন্টমার্টিন ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলি (পিপি) ফরিদুল আলম বলেন, ১৪ বছর পর মাদক মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালাত সোমবার এই রায় ঘোষনা করেন।
তিনি আরো বলেন, ২০১৮ সালের ১৫ মার্চ ২ লাখ ৯৯ হাজার ৬০০ টি ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। কিন্তু অভিযানের সময় পাচারকারী পালিয়ে যায়। পরে কোস্টগার্ড ইউপি সদস্য আবদুর রউফ’কে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা গত ২০১৯ সালের ৪ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।


আরো বিভিন্ন বিভাগের খবর