শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

খুটাখালী প্রবাসী ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Exif_JPEG_420

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

তরুণ রেমিট্যান্স যোদ্ধাদের মহৎ উদ্যোগে
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীর,অসহায় প্রায় ২শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিরতণ করেন খুটাখালী প্রবাসী ক্লাব।

১২ এপ্রিল (বুধবার) দুপুর ২টা খুটাখালী বাজারস্থ হাজী মমতাজ মার্কেটের প্রবাসী ক্লাব কার্যালয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
খুটাখালী প্রবাসী ক্লাবের ইফতার বিতণের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুর রহমান ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি বেলাল আজাদ।

,প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এজিএস সেলিম কায়সার জনি চৌধুরী, সাধারন সম্পাদক মফিজুর রহমান, ক্লাবের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্লাহ, নুরুল হেসাইন, মোহাম্মদ ইসমাইল ও আবদু রশিদের সার্বিক সহযোগিতা ইউনিয়নের দু’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুর রহমান বলেন, খুটাখালীর প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সহযোগিতা করেন।এছাড়াও রমজান মাস সহ করোনাকালিন সময়ে এলাকার গরীব,অসহায় পরিবারকে ইফতার ও বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।তাই আমি প্রবাসে থাকা এলাকার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দোয়া করি।আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন।আর তাদের প্রবাস জীবন সুখময় হোক পাশাপাশি সকলকে মহান আল্লাহ নেক হায়াত দান করেন।

সাবেক ছাত্রনেতা রমজান আলী মুর্শেদের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি এম বেলাল আজাদ, ইউপি মেম্বার নাছির উদ্দীন, সাবেক মেম্বার ওয়াশিম আকরাম, নারী মেম্বার পারভীন আক্তার ও যুবলীগ নেতা ইমরান খান প্রমূখ উপস্হিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর