শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।
মৃত্যু হওয়া মোহাম্মদ শাহজাহান (৪০) চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়দের বরাতে শাহীন বলেন, মঙ্গলবার সকালে মোহাম্মদ শাহজাহান পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এতে শাহজাহান টিউব নিয়ে সাগরে কিছুটা দূরে চলে যান।
” গোসলের এক পর্যায়ে শাহজাহানের হাত থেকে টিউবটি ছিটকে যায়। এসময় তাকে ভেসে যেতে দেখে স্থানীয় লাইফগার্ড কর্মিরা মুমূর্ষাবস্থায় উদ্ধার করেন। ”
পরে শাহজাহানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
শাহীন জানান, মৃতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর