শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

পর্যটক নিখোঁজ

নিউজ রুম / ৩০২ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
এবার কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার বিকাল সোয়া ৪ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।

নিখোঁজ হিমেল আহমেদ (২৪) গাজীপুর জেলার কালিয়াঘুর থানার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে।

ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মিরা উদ্ধার করেন নিখোঁজের বন্ধু মোহাম্মদ ইমরান (২৪) নামের আরেকজনকে।

এর আগে মঙ্গলবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর বাসিন্দা মোহাম্মদ শাহজাহান নামের এক পর্যটকের।

নিখোঁজের বন্ধুদের বরাতে শাহীন বলেন, শনিবার সকালে গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান, হিমেল আহমেদ ও মোহাম্মদ আরমান নামের তিন বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদা’র উঠেন। মঙ্গলবার বিকালে তিন বন্ধু মিলে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকে।

” এসময় স্থানীয় লাইফগার্ড কর্মিরা ঘটনাটি দেখতে পেয়ে একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও হিমেল আহমেদ ভেসে যায়। পরে সাগরের বিভিন্ন পয়েন্টে খুঁজাখুঁজির করেও তার সন্ধান পাননি। ”

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার পর থেকে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মি ও লাইফগার্ড কর্মিরা নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর