শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মন্দির সংস্কারে ব্যক্তিগত তহবিল থেকে মেয়র মুজিবের ঢেউটিন

নিউজ রুম / ১৮৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:-চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর দক্ষিণ রাক্ষিত মন্দির সংস্কারের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার ঢেউটিন দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
এর আগে রোববার বিকেলে বৌদ্ধ ভিক্ষু আগাওয়াংছার নিমন্ত্রণে মন্দির পরিদর্শনে গেলে তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মেয়র মুজিব।
ওই সময় মন্দিরের ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার ঢেউটিন দেয়ার আশ্বাস দেন কক্সবাজারের নগর পিতা।
পরদিন সোমবার মেয়রের প্রতিশ্রুতি বাস্তবায়নে বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি উসাং রাখাইনের হাতে তাঁর পক্ষে টিনগুলো প্রদান করেন খলিল উল্লাহ চৌধুরী।
এসময় মেয়র মুজিবুর রহমানের এমন মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর