শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ত্র মামলার যুবকের ১৭ বছরের কারাদন্ড

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
মামলার ১৬ বছর পর কক্সবাজারে অস্ত্র মামলার দুটি ধারায় মো. শহীদুল্লাহ (৩৮) কে ১৭বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অপর দুই আসামীকে মুক্তি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুুপরে এ রায় ঘোষণা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহমুদুল হাসান। তবে আসামি পলাতক রয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামী রামুর ঈদগড়ের ছগিরশাহ কাটার মকবুল আহম্মদের ছেলে।
খালাস প্রাপ্তরা হলেন একই এলাকার বাসিন্দা মৃত ফজল করিমের ছেলে আব্দুর রহমান ও মৃত আব্দু শুক্কুরের ছেলে নুরুল আলম।
এ বিষয়ে অতিরিক্ত সরকারি কৌশলি (এপিপি) জিয়াউদ্দিন আহমেদ বলেন
, আসামি মো. শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। আসামি পলাতক। গ্রেফতারের পর থেকে রায় দুটি একই সঙ্গে কার্যকর হবে।
তিনি আরো বলেন, ২০০৬ সালের ১৭ আগস্ট ঈদগড় ছগিরশাহ কাটার আবদুর রহমানের বসতবাড়ির উঠান এবং পশ্চিমমুরা গভীর অরণ্যের আরেকটি বাসা থেকে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন রামু থানায় মামলা করেন পুলিশ উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক। যার থানা মামলা নং-১৭/০৬ (এসপিটি-০৪/০৭)। এসআই দিদারুল ফেরদৌস মামলাটি তদন্ত করেন। ২০০৮ সালের ৩ আগস্ট মামলার চার্জ গঠন হয়। ঘটনার দীর্ঘ ১৬ বছরের মাথায় মামলার রায় হলো।


আরো বিভিন্ন বিভাগের খবর