শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

আচরণ-বিধি লংঘণের অভিযোগ পাওয়া গেলে কঠোরতর ব্যবস্থা -বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভা নির্বাচনে কোন প্রার্থীর বিরুদ্ধে আচরণ-বিধি লংঘণের অভিযোগ পাওয়া গেলে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

শনিবার বেলা ১২ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইন্সটিটিউটের শহীদ সুভাষ হলে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত “পৌরসভা সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীগণের উপস্হিতিতে আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায়” তিনি এ কথা বলেন।

প্রতিদ্বন্ধী প্রার্থীদের উদ্দ্যেশ করে কমিশনার আহসান হাবিব খান বলেন, নির্বাচন কমিশনের আচরণ-বিধি সকলে শতভাগ পালন করবেন। যারা পালন করবে না বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে।

“ এখন তো প্রত্যেকের হাতে মোবাইল ফোন, মোবাইল ক্যামেরা ও রেকর্ডার হয়েছে। আপনারা ভিডিও, ছবি ও অডিও রেকর্ডসহ তথ্য-প্রমান জমা দেন, আমরা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। “

সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জনৈক প্রার্থীর বিরুদ্ধে আচরণ-বিধি লংঘণের অভিযোগে প্রার্থিতা বাতিলের উদাহরণ তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, “ আচরণ-বিধি লংঘণের যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তিনি যত প্রভাবশালী প্রার্থী হোক না কেন নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে কার্পণ্য করবে না। “

আহসান হাবিব খান বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার ১ বছর ৩ মাস পূর্ণ হয়েছে। এই সময়ে কমিশন ৭০০ চির বেশী নির্বাচন সম্পন্ন করেছে। অনুষ্ঠিত এসব নির্বাচন নিয়ে কেউ কোন প্রশ্ন তুলতে পারেনি। তাই কক্সবাজার পৌরসভা নির্বাচনও অনুষ্টিত হবে সবধরণের বিতর্কের ঊর্ধ্বে ।

জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম অজ্ঞলের আজ্ঞলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

এতে মতামত ব্যক্ত করেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. মাহাবুবর রহমান চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ , স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়াসহ ৪ জন কাউন্সিলর প্রার্থী।

এসময় তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ-বিধি লংঘণের অভিযোগ তুলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর