শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

IMEI পরিবর্তন করে দুষ্কৃতকারী এবং রোহিঙ্গাদের নিকট মোবাইল বিক্রয়ের সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য আটক

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সাকলাইন আলিফঃ
র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিন যাবত সক্রিয় মোবাইল চোর সিন্ডিকেট এবং IMEI পরিবর্তনকারী চক্র IMEI পরিবর্তন করে অপরাধ ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত বিভিন্ন সংগঠন বা চক্রের সদস্যদের ও রোহিঙ্গাদের নিকট মোবাইল ফোন বিক্রয় করে আসছে। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ণিত বিষয়ে সত্যতা যাচাই-বাছাই করতঃ ০৭ জুন ২০২৩ খ্রিঃ র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের চকরিয়া থানাধীন পৌরশহরের চকরিয়া শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে উক্ত শপিং কমপ্লেক্স এর নিচ তলায় সেল কেয়ার নামক মোবাইল সার্ভিসিং দোকানে র‌্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে মিজবা উদ্দীন নামে একজন চোরাই মোবাইল বিক্রেতাকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত চোরাই মোবাইল বিক্রেতার দেয়া তথ্যের ভিত্তিতে রংধনু সেল কেয়ার ও সফটওয়্যার ভিলেজ নামক মোবাইল দোকানে অভিযান পরিচালনা করে সর্বমোট ৫৫টি (৫৩টি স্মার্ট ও ০২টি বাটন ফোন) চোরাই মোবাইল, IMEI পরিবর্তনের ১১টি ডিভাইস, ০৪টি ল্যাপটপ, ০১টি মনিটর, ০১টি পিসি ও অবৈধ মোবাইল বিক্রির নগদ ২৬,৫০০/- (ছাব্বিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার এবং IMEI পরিবর্তন করে বিভিন্ন অপরাধী এবং রোহিঙ্গাদের নিকট বিক্রয় সিন্ডিকেটের প্রধান দলনেতা মোর্শেদসহ চক্রের ০৫ সদস্যকে র‌্যাবের আভিযানিক দল গ্রেফতার করে।

ধৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ১। মোঃ মোর্শেদ (২৯), পিতা-আলমগীর, মাতা-খোরশিদা বেগম, সাং-হাজির ঘোনা, থানা-পেকুয়া, ২। মিজবা উদ্দীন (২৪), পিতা-মৃত জামাল উদ্দীন, সাং-বিএমচড়, থানা-চকরিয়া, ৩। আমিনুল ইসলাম (২৬), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-প্রহর চান্দা, থানা-চকরিয়া, ৪। মনিরুল ইসলাম (২০), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-প্রহর চান্দা, থানা-চকরিয়া এবং ৫। শহীদুল ইসলাম (২৯), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-ফুলতলা, থানা-চকরিয়া, সর্বজেলা-কক্সবাজার বলে জানা যায়।

ধৃত ব্যক্তিরা জানায়, তারা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ এই অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত এবং বিভিন্ন মাধ্যম হতে চোরাইকৃত মোবাইল সেট কম দামে ক্রয় করে IMEI পরিবর্তনের পর পুনরায় তা বিভিন্ন অপরাধী, সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত সংগঠন বা চক্রের সদস্যসহ রোহিঙ্গাদের নিকট বিক্রয় করে থাকে। উপরোল্লিখিত চোরাই মোবাইল ও অন্যান্য আলামতসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর