শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

চকরিয়ায় সড়ক থেকে উদ্ধারকৃত আরমান হত্যার ঘটনায় মামলা দায়ের

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশে পড়ে থাকা আরমানুল হক (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছিলেন পুলিশ।এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে।

সোমবার রাতে নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলাতে ১৫/২০জনকে অজ্ঞাত আসামী করা হয়।

নিহত-আরমানুল হক(২৩) চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকারপাড়ার জাকারিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়,গত শনিবার বিকালে মানসিকভাবে অসুস্থ আরমানুল হক ঘর থেকে বের হয়ে যাই।পরে তাকে সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও,খদিজ পায়নি।তারপর সোমবার সকালে বরইতলী ইউনিয়নের শেখ হাসিনা বানৌজা সড়কের পহরচাঁদা মাদ্রাসার সামনে সড়কের পাশে আরমানের লাশ পাওয়া যায়।
তবে এরপূর্বে রবিবার রাতের যেকোনও সময় ১৫-২০ জন দুর্বৃত্ত আরমানকে পিটিয়ে হত্যা করে সড়কের পাশে রেখে পালিয়ে যায় বলে এজাহারে দাবি করা হয়।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার বলেন,হত্যার ঘটনায় অজ্ঞাত আসামী দেখিয়ে নিহতের বড়ভাই শহিদ মামলা দায়ের করেন।তাই আসামী শনাক্ত পূর্বক গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।


আরো বিভিন্ন বিভাগের খবর