শিরোনাম :
নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া

প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন কক্সবাজারের আরও ৭ সাংবাদিক

নিউজ রুম / ১১১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রধামন্ত্রীর অনুদানের চেক পেয়েছেন কক্সবাজারের আরও ৭ সাংবাদিক। কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান এসব চেক হস্তান্তর করেন।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকারের অধিনে সাংবাদিক সহ সকল শ্রেণী-পেশার মানুষের কল্যানে নানা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। সরকারের কল্যানমুখি উদ্যোগের সাথে চলছে উন্নয়নযজ্ঞ। বিশেষ করে কক্সবাজার জেলাব্যাপী যে উন্নয়ন হচ্ছে তা এই জেলা শহরকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে পরিচয় করে দিচ্ছে। এর জন্য কল্যানমুখি সংবাদ প্রত্যাশা করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সভাপতি আবু তাহের বলেন, চলতি বছর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রধামন্ত্রীর অনুদান থেকে প্রথম দফায় ২০ জন ২ লাখ এবং দ্বিতীয় দফায় ৭ জন ৪ লাখ টাকার চেক পেলেন। এনিয়ে গত ১০ বছরে কক্সবাজারের দেড় শতাধিক সাংবাদিক সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন।
গত ১০ জুলাই প্রধানমন্ত্রী গণভবনে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন । যেখানে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সভাপতি আবু তাহের উপস্থিত ছিলেন। ওখান থেকে চেক নিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে ৭ জনকে প্রদান করা হয়।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট আয়াছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর