শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

উখিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত, আহত ৫

নিউজ রুম / ১২০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী সিএনজি- বাসের মুখোমুখি সংঘর্ষে উপ-সহকারী প্রকৌশলী জহুরুল হক (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আহত হয়েছেন আরও ৫ জন যাত্রী।

১২ অক্টোবর (বৃহস্পতিবার) ১০ টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার – টেকনাফ সড়কের উপজেলার রাজাপালংস্হ হিজলীয়া নামক স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল হক কুষ্টিয়া সদরের নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি উখিয়া উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
আহতরা হলেন উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী আমিনুল হক মজুমদার (৪২) পিতা মমিনুল হক মজুমদার উপজেলা চৌদ্দগ্রাম জেলা কুমিল্লা, জাকির আলম(৫০), পিতা-মৃত রশিদ আহমদ, গ্রাম-খয়রাতি পাড়া, রাজাপালং, থানা-উখিয়া, বালু খালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হাশিম (৩৯) ছেলে মোঃ রিয়াজ(১ বছর ৬ মাস), ও স্ত্রী নুর কায়েস (৩২) আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ির দুটি জব্দ করা হয়েছে।

শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন কক্সবাজারগামী সমুদ্রতরী বাস রেজিঃ নং-কক্স-জ-১১-০৩৮৬ এর সহিত উখিয়াগামী সিএনজি রেজিঃ নং-কক্স-থ-১১-২৬৪৬ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক সিএনজি যাত্রী নিহত ও ৫ জন আহত হন। গাড়ী ২ টি আটক করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উখিয়া উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী আমিনুল হক মজুমদারের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান৷


আরো বিভিন্ন বিভাগের খবর