শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সাগরে গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারে সাগরে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা।

মৃতরা হল- কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম সাজিন (১৬) এবং একই এলাকার মাহবুব আলমের ছেলে আরিফুল ইসলাম (১৬)।

তারা দুইজনেই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

স্থানীয়দের বরাতে সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা বলেন, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে আরিফুল ইসলাম ও আকরামুল ইসলাম সাজিন সহ কয়েক বন্ধু মিলে গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে আরিফুল ও সাজিন ভেসে যেতে থাকে। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য বন্ধুদের শোর-চিৎকারে স্থানীয়রা মূমুর্ষাবস্থায় সাজিনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরিফুল ভেসে যায়।

“ পরে আকরামুল ইসলাম সাজিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। “

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ ঘটনার পর থেকে নিখোঁজ স্কুলছাত্রে সন্ধানে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা শুরু করে। এক পর্যায়ে রাত ৮ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টের সাগরে ভাসমান অবস্থায় জেটস্কি চালকরা আরিফুল ইসলামকে মৃত উদ্ধার করেছে। “

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, বিকাল ৫ টার দিকে এক স্কুলছাত্রকে মূমুর্ষাবস্থায় আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা জানান, মৃতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর