শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

উখিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ : উপজেলা সহকারী প্রকৌশলীসহ দুই জন নিহত আহত ৩

নিউজ রুম / ১৩২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

উখিয়া প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলার হিজলিয়া নামক স্হানে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে উখিয়া উপজেলার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জহিরুল হক এবং সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিএনজি চালক জহির নিহত হয়েছে। এসময় সিএনজি আরোহী আরো ৩ যাত্রী আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল হক কুষ্টিয়া জেলার সদর উপজেলার নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি উখিয়া উপজেলা এলজিডি উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান দুপুরে কক্সবাজার টেকনাফ মহাসড়কের
উখিয়ায় উপজেলার হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী সমুদ্রতরী বাস ও উখিয়ামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত উখিয়া উপজেলার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী জহিরুল হককে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি অটোরিকশার চালক জহির ড্রাইভার আজ সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুর্ঘটনায় উখিয়া উপজেলা এলজিইডির অপর এক সহকারী প্রকৌশলীসহ তিন যাত্রী আহত হয়েছে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর