শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

কক্সবাজারে বিএনপির অনশন

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে কক্সবাজারে অনশন কর্মসূচি পালন করছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার সকাল ১০ টা থেকে কক্সবাজার শহরের শহীদ সরণীর জেলা বিএনপির কার্যালয়ে এই অনশন কর্মসূচি শুরু হয়।
অনশন কর্মসূচিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজুল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা সপ্না সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী কে তার চিকিৎসা পাওয়ার যে সাংবিধানিক অধিকার সেখান থেকে বঞ্চিত করেছে সরকার। এতে প্রতিীয়মান হয় বাংলাদেশে বর্তমানে কোন গণতান্ত্রিক সরকার নেই। তাই অবিলম্বে সরকার ভেঙে দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা অর্পণের আহ্বান জানান বক্তারা।
কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলার বিএনপি সংঘ সহযোগী সংগঠনের সাধারণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর