শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

পর্যটকদের সেন্টমার্টিন ত্যাগের নির্দেশ

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

রহমান তারেক :

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। তাই সোমবার বিকেল ৩টার আগে সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধরী।
তিনি বলেন, ‘বর্তমানে দ্বীপে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি বৈরী আবহাওয়া বিদ্যমান। যেকোন মুহুর্তে সতর্ক সংকেত বেড়ে যেতে পারে। তাই সাগর উত্তাল হওয়ার সম্ভাবনা বেশি থাকায় সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে।’
ইউএনও আদনান আরও বলেন, ‘আগামীকাল থেকে সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণা দেয়ার পরও যদি পর্যটক সেন্টমার্টিনে থেকে যায় তবে জাহাজ গিয়ে তাদের ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়বে। পরে আবহাওয়া সবকিছু ঠিক থাকলে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর পরই আমরা পর্যটকদের অবগত করেছি। অনেক পর্যটক ইতোমধ্যে দ্বীপ ত্যাগ করছেন।’


আরো বিভিন্ন বিভাগের খবর