শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

ঘুর্ণিঝড় আমুনে কক্সবাজার অতিক্রম : প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বংগোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় আমুনে তথা হামুন কক্সবাজার সমুদ্র উপকূল অতিক্রম করছে।  সন্ধ্যা সাতটার পর থেকে কক্সবাজারে বিদ্যুৎ নাই। দমকা জড়ো হওয়া প্রচন্ড বাতাস। গাছপালা ভেঙে পড়ছে। বন্ধ হয়ে গেছে জান চলাচল।
এর প্রভাবে কক্সবাজার ও আশপাশের অঞ্চলে ধমকা হাওয়া ও বজ্র বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর পরই এটি কক্সবাজার উপকুলে আঘাত হানে।
কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে ঘুর্ণিঝড় হামুন আজ সন্ধ্যা ৬টার পর থেকে কক্সবাজার উপকূল অতিক্রম করছে। ঘুর্ণিঝড় হামুনপর গতিপথ পরিবর্তন করে এটি কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র উপকূলের দিকে ধাবিত হচ্ছে।  কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নাম্বারের পরিবর্তে ৭ নাম্বার বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। ঘুর্ণিঝড় আমুনের প্রভাবে বর্তমানে কক্সবাজার সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টি হচ্ছে। সাগরে জোয়ার থাকায় ৪ থেকে ৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশংকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘুর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজারে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতে বিপদ সংকেতের অংশ হিসেবে পর্যটকদের সতর্কতা হিসেবে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া সৈকতে দায়িত্বরত লাইফ গার্ড কর্মীরা পর্যটকদের নিরাপদে থাকতে মাইকিং করছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। উপকূলের নৌযান এবং মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
ঘুর্ণিঝড় আমুনে মোকাবেলায় জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির প্রস্তুতি করা হয়েছে। উপকুল এলাকায় লোকজনদের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদ জায়গায় আশ্রয় নিতে ইতোমধ্যে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।


আরো বিভিন্ন বিভাগের খবর