শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

রহমান তারেক :

বৈরী আবহাওয়ার কারণে দুইদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
তিনি বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। শনিবার সকালে কেয়ারি এবং বারো আউলিয়া নামের দুটি জাহাজ যাত্রী নিয়ে রওনা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, সতর্ক সংকেত জারির কারণে গেল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় তিন শতাধিক পর্যটক আটকে পড়েছিল।
শনিবার আটকে পড়া পর্যটকরা ফিরতে পারবেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘দুইদিন বন্ধ থাকার পর আবারো সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ আসছে। যারা দ্বীপে আটকা পড়েছিল তারা অনায়সে ফিরতে পারবেন।’


আরো বিভিন্ন বিভাগের খবর