শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

মালয়েশিয়াগামী ৫৮ রোহিঙ্গা উদ্ধার, মানবপাচারকারি চক্রের ৪ সদস্য আটক

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে একজন বাংলাদেশিসহ ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং পাচারকারি চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার  মধ্যরাত সাড়ে বারোটায় এই তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. ওসমান গনি।
আটকরা হল- টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার আজমল হোসেনের ছেলে মো. ইয়াছিন (২৩), একই ইউনিয়নের দরগাহছড়া মো. জুল সওদাগরের ছেলে মো. জুবায়ের (৩৫), উত্তর লম্বরী পাড়ার বাদশা মিয়ার ছেলে নাজির হোসেন (৬১) এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়নপুর এলাকার তাজুল ইসলামের ছেলে রামীমুল ইসলাম রাদীদ (৩১)।
উদ্ধার হওয়াদের মধ্যে ১ জন বাংলাদেশি এবং ৫৭ জন রোহিঙ্গা নাগরিক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
ওসমান গনি জানান, শুক্রবার রাতে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের এনে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনাস্থ বিজিবির সাইনবোর্ড সংলগ্ন জড়ো করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৫/৭ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে পাচারকারি চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে পাচারের উদ্দ্যেশে জড়ো করা ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে।
“ উদ্ধার হওয়াদের মধ্যে ১ জন বাংলাদেশি এবং ৫৭ জন রোহিঙ্গা নাগরিক। এদের মধ্যে ৯ জন পুরুষ, ১৬ জন নারী ও ৩৩ জন শিশু রয়েছে। “
উদ্ধার হওয়াদের বরাতে ওসি বলেন, “ বিয়ে ও কাজের প্রলোভনসহ নানা কৌশলে গত ৩/৪ দিন ধরে এসব রোহিঙ্গাদের ক্যাম্প থেকে নিয়ে এসে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মিয়ানমারে পাচারের উদ্দ্যেশে জড়ো করেছিল। তাদের পাচারের জন্য পাচারকারিরা বিভিন্ন সিন্ডিকেটের সাথে যোগসাজশ করেছিল।.“
ওসমান গনি জানান, উদ্ধার রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠাতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ চলছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর