শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

চকরিয়ায় আট হাজার ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

চকরিয়া প্রতিনিধি:-

কক্সবাজারের চকরিয়ায় আট হাজার ইয়াবাসহ মোঃ উসমান (৪২) নামের এক মোটসাইকেল আরোহীকে গ্রেপ্তার করে থানা পুলিশ । শুক্রবার (১লা ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা বন বিটের চেক পোষ্টের সামনে এ পাচারকারীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত- মো: উসমান (৪২) মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের বাসিন্দা মো: ইসহাক এর ছেলে। এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডুলাহাজারা বনবিটের মইগ্যারমারছড়া চেক পোষ্টের সামনে ধৃত মোটরসাইকেল আরোহীকে চেক করে বন প্রহরীর সামনে আট হাজার ইয়াবা পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ধৃত ব্যক্তির জবানবন্দীমতে জেনেছি সে কক্সবাজার বাস টার্মিনাল থেকে দশ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলি নিয়ে মহেশখালীর রফিক নামের এক ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিল । এমতাবস্থায় সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ্দ করা হবে। তবে ইয়াবাগুলি কার থেকে নিয়েছে এবং কাকে দিচ্ছে তাদের ঠিকানা বের করার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর