শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

সৌদি নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাই মামলায় গ্রেপ্তার ৪

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

রুমি শংকর :

কক্সবাজার শহরে কলাতলী এলাকায় সৌদি আরবের এক নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।

শনিবার রাতে শহরে পৃথক অভিযানে এ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজা জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ রবিবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার আবুল ফয়েজের ছেলে মেহেদী হাসান বাবু (১৬), মো. ইউসুফের ছেলে আবির হোসেন সান (২৩), মনির হোসেনের ছেলে মোঃ আবির (১৯), সিরাজুল ইসলামের ছেলে মোসাইদুল ইসলাম সামাদ (১৮)। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, শুক্রবার রাতে সাড়ে ১১টায় শহরের কলাতলীর হোটেল ওশান প্যারাডাইস সংলগ্ন সড়কে মোটর সাইকেল যোগে ৬ জন এসে সৌদি আরবের নাগরিক হুদাইবি খালিদ মোহাম্মদ এবং তার সৌদি প্রবাসী মো. রাকিব শেখকে গতির রোধ করে। এসময় হুদাইবি খালিদ মোহাম্মদকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন, সৌদি আবরের নগদ ৫০০ পাঁচশত রিয়াল এবং বাংলাদেশী সাড়ে ৩ হাজার টাকা, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ মানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহত সৌদি নাগরিককে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় মো. রাকিব শেখ বাদি হয়ে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আপেল মাহমুদ জানান, মামলাটি তদন্ত কার্য ট্যুরিস্ট পুলিশকে দেয়ার পর নানা কৌশলে এবং প্রযুক্তির সহায়তা ঘটনায় জড়িতদের চিহ্নিত করে। এরপর শনিবার রাতে বিভিন্ন স্থানে ৮ ঘন্টা অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত অপর ২ জনও শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। ইতিমধ্যে গ্রেপ্তারের মধ্যে মেহেদী হাসান বাবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্ধি প্রদান করেছে। অপর ৩ জনকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।

এক প্রশ্নের উত্তর আপেল মাহমুদ বলেন, কক্সবাজার শহরে ছিনতাইয়ে জড়িত ৭/৮ টি গ্রুপকে ইতিমধ্য শনাক্ত করা হয়েছে। যাদের ধরতে অভিযান চলছে। একই সঙ্গে ছিনতাইয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি স্পটও চিহ্নিত করা হয়েছে। যেখানে ট্যুরিস্ট পুলিশের নজরধারী বাড়ানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর