শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মহেশখালীতে সাবেক ইউপি সদস্য কে পিটিয়ে হত্যা

নিউজ রুম / ১২৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক  :
কক্সবাজারের মহেশখালীতে  পান বরজের খাজনার (লাগিত) ৫ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে মো.নাছির উদ্দিন নামের এক সাবেক ইউপি সদস্য পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার সকাল ৮ টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাতঘর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নাছির একই গ্রামের আছাদ আলীর ছেলে ও একই ওয়ার্ডের সাবেক সদস্য।
 গ্রামবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে,
 শাপলাপুরের মনিপুরে স্থানীয় নুরুল ইসলাম গং কাছে পানের বরজ করার জন্য জমি লাগিয়েত দেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাছির উদ্দীন। পানের বরজের খাজনা(লাগিয়ত) বকেয়া ৫ হাজার টাকা চাওয়াতে তাদের বিরোধ হয়। এরই জেরে সোমবার সকালে নুরুল ইসলামের নেতৃত্বে, আলমগীর, মোহাম্মদ জহিরসহ আর ১০-১২ জন মিলে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।
মহেশখালী থানার তদন্ত ওসি তাজউদ্দীন বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার অভিযান চলতেছে।তার মধ্যে একজনকে আটক করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর