শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

খুটাখালী থেকে রোহিঙ্গা নুর নাহারকে ধরে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠাল চকরিয়া ইউএনও

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া:-

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ইউনিয়নে টেকনাফ ক্যাম্প থেকে আসা আলোচিত রোহিঙ্গা নুর নাহার সহ তার এক মেয়েকে ভ্রাম্যমান অভিযানের মাধ্যমে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করল চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান । বুধবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম গর্জনতলী এলাকাতে করা ঐ রোহিঙ্গার নব্য বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান অভিযানের সময় আটক নুর নাহার থেকে বাংলাদেশী ভোটার কার্ড ও জন্মনিবন্ধন কার্ড সহ নানান পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটককৃত নুর নাহার মোচনী ক্যাম্পের ওয়াল্ড ফুড প্রোগ্রাম (ইউএনএইচসিআর)এর নিবন্ধিত ফুড কার্ড নং-২৬৫২৫-এ।এই রোহিঙ্গা টাকার বিনিময়ে গত ২০২১ সালের ৪ নভেম্বর কক্সবাজার পৌরসভার মধ্যম টেকপাড়ার ঠিকানা দেখিয়ে পৌরসভার বাসিন্দা মৃত লোমান হাকিম আর নুর বাহারকে মা-বাবা বানিয়ে ১৯৮১২২২৬৬০৪১৬৫২০৭ জন্মনিবন্ধন উত্তোলন সহ ভোটার হন,ভোটার নং-৯১১২১৩২৫৩৬।সেই সাথে পানি পথে মালেশিয়া যাওয়া নুর নাহারের প্রবাসী স্বামী মোঃ রশিদ এর নামে একই পৌরসভা থেকে আমির হামজা আর জোহেরা খাতুনকে মা-বাবা বানিয়ে গত ২০২১ সালের ২৪ নভেম্বর জন্মনিবন্ধন উত্তোলন করেন,যার নং-১৯৯৯২২২৬৬০৭১৬৬৮১২।রশিদ প্রবাসী হলেও নুর নাহার বর্তমানে খুটাখালীর ৪নং ওয়ার্ডের মধ্যম গর্জনতলীর বাসিন্দা। এবিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান বলেন,ধৃত রোহিঙ্গার বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিড়িয়া সংবাদ প্রকাশ সহ স্বাধীনতার স্বপক্ষে কাজ করা বিভিন্ন সংগঠন থেকে কঠোরভাবে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। এই তথ্য উপাত্তের ভিত্তিতে সরে জমিনে গিয়ে ওই রোহিঙ্গা নারী সহ সাথে থাকা তার এক কন্যা সন্তানকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার বানানো বাংলাদেশী সকল পরিচয়পত্র জব্দ করি এবং তাকে চকরিয়া থানার মাধ্যমে টেকনাফ মোচনী ক্যাম্পে পাঠানোর আইনগত ব্যবস্থা করেছি। তাকে আটকের সময় তার বসত বাড়িটি জব্দ করে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও ওই রোহিঙ্গা যাতে আর কখনো বানানো দেশীয় পরিচয়পত্র ব্যবহার করতে না পারে বাতিলে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ সহ রোহিঙ্গা ডকুমেন্টস পাঠানো হবে। অভিযানে সহকারি বন সংরক্ষক (এসিএফ – ফুলছড়ি) শীতল পাল, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ, ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন, মেদাকচ্ছপিয়া + খুটাখালী বিট কর্মকর্তা মোস্তফা কামাল সহ সংশ্লিষ্ট অফিসের এফজি, ভিলেজার, বিজিবি, আনসার ও চকরিয়া থানার পুলিশ সদস্যসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর