শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

চকরিয়ার আলোচিত আপন ভাতিজাকে হত্যা মামলার আসামি মোঃ ইউসুফকে বগুড়া থেকে প্রেপ্তার করেছে র‌্যাব-৭ 

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

বিডি রিপোর্টার চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় সীমানা প্রাচীরের দ্বন্দে পারভেজ বাবু নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে আপন চাচা ইউসুফ আলী সহ অন্যান্য সহযোগী আসামীরা। চকরিয়ার আলোচিত এই হত্যাকান্ডের এজাহার নামীয় প্রধান আসামী ইউসুফকে বগুড়া থেকে গ্রেপ্তার করল র‌্যাব- ৭।

বৃহস্পতিবা (৭ই ডিসেম্বর) র‌্যাব-৭ এবং র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল বগুড়ার শাহজাহানপুর থানা এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ ইউসুফ আলী (৪৮) উপজেলার তরছপাড়া এলাকার মৃত ইছহাক আহমেদ এর ছেলে ।

প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, নিহত ভিকটিম পারভেজ বাবু এবং আসামী মোঃ ইউসুফ আলী সম্পর্কে চাচা ভাতিজা হয়। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগ-বন্টন নিয়ে পারিবারিক অশান্তি ও দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে গত ৫ জুলাই আসামী মোঃ ইউসুফ আলী (৪৮) ও তার অন্যান্য সহযোগী আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে দেশী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীর সীমানায় পাঁকা দেয়াল নির্মাণ কাজ শুরু করিলে, নিহত পারভেজ বাবু নির্মাণ কাজে বাধা দেন। এসময় তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় তৈরী রামদা, কিরিচ দ্বারা তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। তখন স্থানীয়রা এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুত্বর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চকরিয়া থানায় ৮ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং-১০/২০২৩ ইং।

গ্রেপ্তাতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর