শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ায় বিদ্যুৎ স্পর্শে মহিলার মৃত্যু

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

 

সাকলাইন আলিফঃ

কক্সবাজারের চকরিয়ায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় তিন তলার বিল্ডিংয়ের ছাদে মোবাইলে কথা বলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের লাইনে বিদু্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল জন্নাত এ্যানি (১৬) নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।

আজ ৮ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১টার সময় চকরিয়া পৌরসভার আর্মিক্যাম্প সড়কের সায়মা প্লাজা নামক বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া আশরাফুল জন্নাত এ্যানি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুসার বাসার গৃহপরিচারিকা ছিলেন।

এ্যানি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আমজাখালী গ্রামের মোঃ শামীম এর মেয়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বেলা ১২ টার দিকে মোবাইলে কথা বলতে ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের লাইনের পাশে যায় এ্যানি। এসময় অসাবধানতাবশত তারের সাথে লেগে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গত কয়েক বছর আগেও এই বিল্ডিংয়ের ছাদের উপর খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

এদিকে বিল্ডিংয়ের উপর দিয়ে হাই ভোল্টেজের লাইন থাকলেও কোন ধরনের নিরাপত্তার ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর