শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

সৈকত পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের

নিউজ রুম / ১৯৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমূদ্র সৈকত বিশ্বের দৃষ্টিতে আনতে হলে আমাদের নিজেদের দায়িত্ব আছে। সেজন্য নিয়মিত সচেতনতা কার্যক্রম দরকার।

সোমবার সকালে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে কক্সবাজারে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কক্সবাজারে দুই দিনব্যাপী পর্যটন বিষয়ক বিশেষ কর্মসূচির আওতায় প্রথম দিনে সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়।

১০০ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে “বিচ ক্লিনিং ও সচেতনতামূলক প্রচারাভিযান” অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল হাসান বলেন, সৈকত পরিস্কার না রাখতে পারলে পর্যটক আসবে না। পর্যটক আসলে কর্ম সংস্থানের সুযোগ বাড়বে। এ ধরনের জনসচেতনতা কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন আমাদের একটা মাস্টারপ্ল্যান হয়েছে, সবার চেস্টায় এটা অন্যতম সী বিচ হিসেবে গড়ে তোলা হবে।

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি উদিসা ইসলাম ভলেন্টিয়ারদের কাজের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের নাগরিক আপনাদের তত্বাবধানে সুনাগরিক হয়ে উঠবে। পর্যটনকে পরিচ্ছন্ন রাখতে যে বিশাল সামাজিক দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবকেরা, তার পাশে বাংলা ট্রিবিউন সবসময় থাকবে।

পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা বলেন,  এই উদ্যোগ মানুষকে সচেতন করতে সহায়ক হবে। একটি পরিচ্ছন্ন সৈকত পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ।  এখন মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে।

ভলান্টিয়ার ব্যবস্হাপনায় ছিলো ইয়াসিদ। যে ভলান্টিয়ার সংগঠন অংশ নিয়েছে- কক্সিয়ান এক্সপ্রেস, তারুণ্যের অভিযাত্রিক, স্বপ্নতরী ফাউন্ডেশন, সিইএইচআরডিএফ ও ইয়ুথ অর্গানাইজেশন অব উখিয়া। আয়োজনের দ্বিতীয় দিনে  মঙ্গলবার পর্যটনের সাফল্য, সম্ভাবনা বিষয়ে সেমিনারের আয়োজন রয়েছে।  এদিন এই স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট দেওয়া হবে।

এই আয়োজনে সহযোগিতা করেছে বিকাশ,  ইউএস বাংলা এয়ারলাইন, নর্থ সাউথ বিশব্বিদ্যালয়, কাজি এন্ড কাজি টি, হোটেল কল্লোল।


আরো বিভিন্ন বিভাগের খবর