শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

চকরিয়ায় ট্রাকভর্তি ২০টি চোরাই সহ তিন পাচারকারী আটক

নিউজ রুম / ১৮০ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া:

কক্সবাজারের চকরিয়ায় ১টি ট্রাকগাড়ী ভর্তি ২০টি চোরাই গরু সহ তিন পাচারকারীকে আটক করেন থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের ডান পাশে মাষ্টার আলী পাড়ার ইটের সলিং রাস্তার উপর থেকে এসব আটক ও জব্দ করা হয়েছে। আটকৃতরা হলেন,মোঃ ওমর ফারুক (৩০) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের মাষ্টার আলী পাড়ার মৃত মাষ্টার জহির আহামদের ছেলে,গিয়াস উদ্দিন (৫০) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়া- এপি/সাং-মুসলিম নগর পাড়ার মৃত আবুল খায়েরের ছেলে ও মোশারাফ হোসেন (২৬) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া, জমির মেম্বারের বাড়ী বাসিন্দা আবুল হোসেনের ছেলে। এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী ইউপিস্থ ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের ডান পাশে মাষ্টার আলী পাড়ার ইটের সলিং রাস্তার উপর ২০টি চোরাই গরু ও ১টি ট্রাক সহ ৩ পাচারকারীকে আটক করেছেন পুলিশ। ধারণা অবৈধ গরু মায়ানমার হইতে রাজস্ব ফাঁকি দিয়ে এনে ক্রয় বিক্রয় চলছে।গরুগুলো বিভিন্ন রং এ।অভিযানটি এস,আই সুজাউদ্দৌলা চালিয়েছেন। আটককৃতরা জব্দকৃত গরুগুলো আমদানির ও মালিকানা স্ব-পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।বিধায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর