শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

পুকুরে ডুবে দু’শিশুর মৃত্যু

নিউজ রুম / ৩০৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক,চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দু’শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইশরাত জাহান (৬) ওই এলাকার সৌদি প্রবাসি আবুল কাসেমের কন্যা।
জানা গেছে,বৃহষ্পতিবার সকালে ইশরাত জাহান বাড়ির উঠানে খেলছিল। কোন এক সময় সে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে বুধবার সকাল ৯টার দিকে উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকায় মো.রোহান মিয়া নামের তিন বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায় । নিজ বাড়ির উঠানে খেলার ফাঁকে কোন এক সময় পুকুরে পড়ে যায় সে। পরে ভাসমান অবস্থায় শিশুর দাদি মোর্শেদা বেগম দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রোহান মিয়া পেকুয়ার চর এলাকার কামাল হোসেনের ছেলে। উজানটিয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান শাহ জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়,স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় নিহত রোহানের মা কয়েক মাস আগে রোহানকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। কয়েক দিন আগে রোহানকে তার পিতা কামাল হোসেন দাদার বাড়িতে নিয়ে আসে। রোহান তার দাদির সাথে থাকতো। এদিকে দু’শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।


আরো বিভিন্ন বিভাগের খবর