শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

চকরিয়ায় পাহাড় কাটার সময় স্কেভেটর, ডাম্পারসহ ৩ জন আটক

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:-

কক্সবাজারের চকরিয়ায় রাতের আধারে পাহাড় কাটার সময় ভ্রাম্যমান অভিযানের মাধ্যমে ১টি স্কেভেটর, মাটিভর্তি ১টি ডাম্পার ও ১টি খালি ডাম্পার গাড়ি সহ ৩ পাহাড়খেকোকে আটক করেছেন উপজেলা ও পুলিশ প্রশাসন। গত মঙ্গলবার (৬ ফেব্রæয়ারী) রাত ১১টার দিকে উপজেলার হারবাং স্টেশনের পূর্ব পাশে নুনাছড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফকরুল ইসলাম। এসময় অভিযানে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী সহ আনসার, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে আটক করা হয় ৩জন পাহাড়খেকো সহ স্কেভেটর ও ২ডাম্পার গাড়ি। আটককৃতরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজাহান মনসুরের ছেলে মোঃ শেফায়ত, মোঃ জালালের ছেলে ইয়াসিন ও আজগর আলীর ছেলে মোঃ মিজান। অভিযানের বিষয়টি নিশ্চিত করে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উপজেলার হারবাং এ রাতের আধারে পাহাড় কেটে মাটি বিক্রি করছে বলে সংবাদ পান ইউএনও মহোদয়। পরে হউএনও মহোদয়ের ডাকে আমি সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। এমতাবস্থায় ভ্রাম্যমান অভিযানের মাধ্যমে ১টি স্কেভেটর, ১টি মাটি ভর্তি আরেকটি খালি ডাম্পার গাড়ি জব্দ সহ ৩ পাহাড়খেকোকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর