শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

তুমব্রুতে আরেকটি মর্টারশেল

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তঘেঁষা পশ্চিমকুল এলাকার সবজি খেতে মিয়ানমারের আরেকটি অবিস্ফোরিত মর্টারশেল পাওয়া গেছে। এনিয়ে গেল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই এলাকায় তিনটি মর্টারশেল পাওয়া গেল।
 শনিবার সকাল সাড়ে ছয়টায় একই গ্রামের বাসিন্দা গৃহবধূ হালিমা বেগম ওই  মর্টারশেলটি পান।
স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে,  মিয়ানমারের অভ্যন্তরীন যুদ্ধের কারনে
এক সপ্তাহ পর শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে  সবজি ক্ষেতে কাজ করতে যান গৃহবধূ হালিমা বেগম। এসময় তিনি ক্ষেতে মর্টারশেলটি কুড়িয়ে পান। পরে সেটি তিনি ঘরে নিয়ে যান। তবে এলাকাবাসী  এটি ‘অবিস্ফোরিত মর্টারশেল’ জানালে তিনি সেটা তুমব্রু সড়কের ওপর ফেলে যান। সেই থেকে সেটি ওখানে পরে রয়েছে। তবে সড়কটিকে বিপদজনক ঘোষনা দিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে এবং যান চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি।
শনিবার বিকাল সড়কের ওপর মর্টারশেলটি পড়ে আছে। সড়কের দুপাশে লাল পতাকা পুঁতে দিয়ে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাশ দিয়ে আরেকটি বিকল্প পুরোনো সড়ক রয়েছে। সেটি দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় চড়ে মানুষ যাতায়াত করছে।


আরো বিভিন্ন বিভাগের খবর