শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

জেলেকে প্রকাশ্যে কুপালেন সন্ত্রাসীরা

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
পেকুয়ায় রেজাউল করিম নামে এক জেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বারবাকিয়া ইউপির মৌলভী বাজারে এ ঘটনা ঘটে।
আহত যুবক উপজেলার বারবাকিয়া ইউপির সবজীবন পাড়ার মৃত হোছাইন আহমদের ছেলে।
আহতকে স্থানীয়রা প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চিকিৎসক মোঃ মোজাম্মেল বলেন, আহতের মাথায় ও পিঠের জখম গুরুত্বর।
ঘটনার প্রত্যক্ষদর্শী টমটম চালক মো.মাহাবু্বুর রহমান বলেন, বারবাকিয়া ইউনিয়ন পরিষদ থেকে জেলে ভাতার চাল নিয়ে রেজাউল করিম আমার টমটম ভাড়া করে। তাকে নিয়ে মৌলভী বাজার আসা মাত্র আন্নর আলী মাতবর পাড়ার মোঃ ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
আহত জেলের ট্রলারের মাঝি মোকতার আহমদ বলেন, আমি রেজাউলকে মৌলভী বাজারে টাকার জন্য আসতে বলি। ওই সময় গতিরোধ করে তাকে প্রাণে হত্যার চেষ্টা চালায় দুর্বুত্তরা।
আহতের মামা হাজি মোকতার আহমদ জানান,
শুক্রবার সকালে ইসলামের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী তার জমি জবর দখল করতে গেলে বাধা প্রদান করেন রেজাউল। সেই ঘটনার সূত্র ধরে বিকেলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
পেকুয়া থানার ওসি মো.ফরহাদ আলী বলেন,
ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর