শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

কক্সবাজারের স্বাস্থ্য খাতকে সিন্ডিকেটের কবল থেকে রক্ষার দাবী

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের স্বাস্থ্য খাতকে সিন্ডিকেটের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছে “ আমরা কক্সবাজারবাসী” সংগঠন। কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে অনুষ্ঠিত এক সভায় ডাক্তার মুন্নীর ভূল চিকিৎসা, অপচিকিৎসা ও চিকিৎসাখাতকে জিম্মি করার ফিরিস্তি তুলে ধরেন বক্তারা।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংগঠনের সহ সভাপতি কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সহ -সভাপতি শামসুল হক শারেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, সহ সভাপতি কমরেড সমীর পাল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, সিন্ডিকেটে জিম্মি হয়ে পড়েছে কক্সবাজারের সরকারি-বেসরকারি স্বাস্থ্য খাত। ডাক্তার  মুন্নীর নেতৃত্বে সিন্ডিকেটটির ইশারায় চলে চিকিৎসক, টেকনিশিয়ান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বদলি। এসব নিয়ে কক্সবাজারের স্বাস্থ্য খাতে চলছে চরম নৈরাজ্য।
সম্প্রতি ডাক্তার মুন্নী ওপারেশনের সময় এক রুগীর পেটে কাচি রেখে সেলাই করে দেয়, তার ভুল চিকিৎসায় মারা যায় এক রুগী। এ নিয়ে পুরো জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর