শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

বিদেশি পিস্তল গুলি সহ আরসার ৪ সদস্য গ্রেপ্তার

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

 

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক শীর্ষ কমান্ডার সহ আরসার ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল বন্দুক গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো আবু সালাম চৌধুরী জানিয়েছেন কক্সবাজার র্যাব এর গোয়েন্দা টিম জানতে পারে যে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার একটি সন্ত্রাসী গ্রুপ নতুন করে আস্তানা গড়ে তুলেছে। এরিই সুত্র ধরে র্যাবের একাধিক টিম গতকাল বুধবার রাতে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত এলাকার ৫ নম্বর ব্লকে অভিযান চালায়। অভিযানকালে র্যাব একটি বাড়ি থেকে আরসার বাংলাদেশের প্রধান কমান্ডার এবং অর্থ শাখার প্রধান মোঃ করিম উল্লাহ প্রকাশ মাস্টার কলিম উল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজসহ চারজন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করে। এসময় তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল বন্দুক ও গুলি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। আরসার ৪ সন্ত্রাসীকে গ্রেফতারের পর ভোরে রোহিঙ্গা ক্যাম্পে তাদের বিভিন্ন আস্তানায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে আজ বুধবার দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত জানানো হবে বলে র্যাবের এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর