শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

উপকূলীয় এলাকা দিয়ে পাচারকালে বিপুল পরিমান ঔষুধ, জ্বালানি-ভোজ্যতেল ও বেশ কিছু নিত্যপণ্যসহ এক পাচারকারিকে আটক করেছে র্যাব

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে চকরিয়া উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে পাচারকালে বিপুল পরিমান ঔষুধ, জ্বালানি-ভোজ্যতেল ও বেশ কিছু নিত্যপণ্যসহ এক পাচারকারিকে আটক করেছে র্যাব।
রোববার সন্ধ্যায় সোংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন

র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
আটক মোহাম্মদ হেলাল (২২) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের কাশিম মিয়াজি সিকদার পাড়ার নুরুল আমিনের ছেলে।
সাজ্জাদ হোসেন বলেন, শনিবার রাতে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ চারাইল্যার মুখ ভান্ডারীর ঘোনা এলাকায় জনৈক আব্দুল ছফুরের চিংড়ি ঘেরে প্রতিবেশী দেশ মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান ঔষুধ, জ্বালানি-ভোজ্যতেল ও অন্যান্য নিত্যপণ্য মজুদের খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৪/৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দেশিয় তৈরী ১ টি বন্দুক, ১ টি গুলি, ২ হাজার লিটার অকটেন, ৩৩০ লিটার সয়াবিন তেল, ৪৫০ কেজি ছোলা, ৫০ কেজি চিনি এবং ১ লাখ ৫৭ হাজার ৮০০ টি বিভিন্ন ধরণের ট্যাবলেট ও ক্যাপসুল পাওয়া যায়। “
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাবের এ কর্মকর্তা বলেন, “  আটক আসামি ও পলাতক লোকজন সংঘবদ্ধ পাচারকারি চক্রের সদস্য। চক্রটির সদস্যরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে জ্বালানী তেল অকটেন, সয়াবিন তেল, ঔষুধ ও অন্যান্য নিত্যপণ্য পাইকারি দামে কিনে নিজেদের হেফাজতে মজুদ রাখতো। পরে বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলের পয়েন্ট দিয়ে সুযোগ বুঝে মিয়ানমারে পাচার করতো চক্রটি। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল সাজ্জাদ হোসেন।


আরো বিভিন্ন বিভাগের খবর