শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মুর্জিব বর্ষের ঘর দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় মুজিব শত বর্ষের ঘর দেওয়ার নামে গরীব অসহায় ২ মহিলার পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘর না দিয়ে প্রতারণা করেন রফিকুল ইসলাম নামের এক প্রতারক। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন খুটাখালীর ৪নং ওয়ার্ডের গর্জনতলী এলাকার আলী জোহার এর স্ত্রী নাছিমা আকতার ও লেদু মিয়ার স্ত্রী ছৈয়দা খাতুন। অভিযোগে জানা যায়, গত ২০২১ সালের ১৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মুজির বর্ষের ঘর দেওয়ার নামে আমাদের কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম প্রকাশ সাঈদী রফিক। যথা সময় ঘর না পেয়ে তার কাছে টাকা ফেরত চাইলে অশ্লীল ভাষায় গালি গালাজ, মারধর সহ টাকা ফেরত দিবে না বলে যেখানে খুশি সেখানে বিচার দায়ের করতে বলেছেন প্রতারক। তার ক্ষমতা বেশি বলেই স্থানীয় কোন লোক তার শালিস করে না। বিধায় টাকা ফেরত চেয়ে আবেদনটি করা হয়। চকরিয়া থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত অভিযোগটি তদন্তের জন্য আমাকে হাওলা করেন। আমি প্রতারক রফিককে ফোনে বিষয়টি জানালে, সে কক্সবাজার শহরে থাকে, আসতে সময় লাগবে বলে লাইন কেটে দেয়। সুতরাং আমি বাদীর কাছ থেকে টাকা নেওয়ার স্বীকারোক্তিমূলক ভিডিও দেখেছি। তাই আরো যাচাই বাচাই করে বিবাদী না আসলে আমি প্রতিবেদন দিয়ে দিব বলে জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর