শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

টাঙ্গাইলে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার সলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝলক ওই গ্রামের শামিনুর খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবি নামাজ পড়ার জন্য জাহিদ বাড়ির পাশের মসজিদে যায়। পরে তিনি তারাবি নামাজ অর্ধেক পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ঝলককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর