শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কিশোরের লাশ ফেরত দিয়েছে

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

এম এ সালাম, মৌলভীবাজার :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি এক কিশোর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার সন্ধ্যায় বিজিবি লাশ গ্রহন করে সীমান্ত এলাকায়ই পুলিশের হাতে হস্তান্তর করেছে।
কুলাউড়া থানা অফিসার ইনচার্জ আলী মাহমুদ জানান, সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে বিএসএফ লাশ বাংলাদেশে পাঠালে প্রথমে বিজিবি তা গ্রহন করে। পরে থানা পুলিশের হাতে হস্তান্তর করে। তবে এখনও (রাত সাড়ে ৭টা পর্যন্ত ঘটনাস্থলেই লাশ রেখে তারা আনুসাঙ্গিক কাজগুলো সারছেন। তিনি বলেন, এ ভারতে কৈলাশহর থানায় মামলা হয়েছে। মামলার ডকুমেন্টসহ তাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আইনী কার্যক্রম শেষে রাতেই পরিবারের হাতে লাশ তুলে দেয়া হবে।
কুলাউড়া কর্মদা ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, লাশ ফেরত আনার ব্যাপারে বিজিবি বিএসএফ এর মধ্যে একাধিক বৈঠক হয়েছে। এ পেক্ষিতে সোমবার সন্ধ্যায় বিএসএফ লাশ ফেরত দিয়েছে। তিনি জানান, রবিবার বিকেলে মুরাইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে সাদ্দাম সাদ্দাম হোসেন (১৫) ও একই গ্রামের মৃত সাদাই মিয়ার ছেলে ছদ্দেকুর রহমান (৩৪) মুরাইছড়া সীন্তের শিকরিয়া এলাকায় গরু চড়াতে যায়। একপর্যায়ে তারা সীমান্তের জিরো লাইনের কাছাকাছি চলে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরুলি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর সাদ্দাম। এ সময় ছিদ্দেক আহতবস্থায় বাংলাদেশ সীমান্তে ফিরে আসলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া, পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে সেখান থেকে বর্তমানে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সিলভিস্টার পাঠাং জানান, নিহত নিহত সাদ্দামের লাশ ভারতের কৈলাশহর হাসপাতালের মর্গে ছিল। তারা বিজিবির সাথে একাধিকবা যোগাযোগ করছেন লাশ ফিরিয়ে আনতে। তিনি বলেন, দুপুর থেকেই নিহতদের স্বজনদের নিয়ে তিনি বর্ডার এলাকায় আছেন যে কোন সময় যদি লাশ দেশে আসে তাহলে তা রিসিভ করবেন। সন্ধ্যায় লাশ দেশে আসলেও আইনী কার্যক্রমের জন্য রাত সাড়ে ৭টা পর্যন্ত লাশ পুলিশ ও বিজিবি নিয়ন্ত্রনে রয়েছে । প্রকৃয়া শেষে রাতেই স্বজনের হাতে তুলে দেয়া হবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর