শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কনাফ থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুব আটক

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি বিদেশি পিস্তলসহ নজির আহমদ নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।
শুক্রবার (২৯ মার্চ) বিকেল সোয়া ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে  অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নজির আহমদ (২৮) ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/১ এর ব্লক মাঝি নূরু জোহারের ছেলে।
সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদে জানা যায় বৃহস্পতিবার রাতে উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাদক লেনদেনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। ওই এলাকায় অভিযান চালিয়ে নজির আহমদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজির আহমদ স্বীকার করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড করে সে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর