শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কক্সবাজারের সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সম্মানে ইফতার আয়োজন করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি,রামুর কৃতি সন্তান তপন চক্রবর্তী।

রোববার ( ৩১ মার্চ) শহরের সায়মান হ্যারিটেজ এ আয়োজিত এ ইফতার আয়োজনে সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী। কক্মবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় ইফতার পূর্ববতী সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবতী,সাধারণ সম্পাদক ম.শামসুল ইসলাম, সংগঠনটির সাবেক সভাপতি মো. আলী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজিবুল ইসলাম, জেলার সিনিয়র সাংবাদিক ও কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি তোফাইল আহমেদ, প্রথমআলো কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের নির্বাহী সদস্য আজাহার মাহমুদ, ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক প্রমুখ। সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী বলেন,আমার জন্মস্থান রামু, কক্সবাজারেই আমার সাংবাদিকতা জীবন শুরু। এই শহরের প্রতি, সাংবাদিক বন্ধুদের প্রতি সব সময় আমি প্রাণের টান অনুভব করি। তাই নিজের শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠার পর কক্সবাজারে সাংবাদিক বন্ধুদের সঙ্গে মিলিত হবার তাগিদ থেকেই মূলত এ আয়োজন। যেখানে সামিল হন আমার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কয়েকজন সিনিয়র সহকর্মী। সভাপতির বক্তব্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, এ আয়োজনের মধ্যদিয়ে কক্সবাজার এবং চট্টগ্রামের সাংবাদিক ইয়নিয়নের সদস্যদের ভ্রাতৃত্ববোধ আরও গভীর হল। ভবিষ্যতেও এ ধারাকাহিকতা অব্যাহত থাকবে। পাশাপাশি সাংবাদিকদের নানা দাবি দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাজ করবে কক্সবাজার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এর আগে মুক্তিযুদ্ধের সংগঠক ও কক্সবাজারের সাংবাদিকতার বাতিঘর দৈনিক কক্সবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম মোহাম্মদ নুরুল ইসলামের কবর জিয়ারত করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর