শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

পেকুয়ায় গভীর রাতে ইউএনও’র অ়ভিযান পাহাড়ের মাটি ভর্তি ৪টি ডাম্পার ট্রাক জব্দ আটক ৪

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে ৪ টি পাহাড়ি মাটিভর্তি ডাম্পার ট্রাক সহ ৪ মাটি পাচারকারীকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো: সাইফুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

ইউএনও সাইফুল ইসলাম জানান টৈটং এলাকায় রাতের বেলায় পাহাড় থেকে মাটি কেটে ডাম্পার ট্রাকে করে পাচার করছে এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়। এসময় হাজি বাজার সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মাটি পাচারকালে ৪ টি মাটি ভর্তি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ ছাড়া এসময় ৪ জন মাটি পাচারকারীকে আটক করা হয়। তিনি জানান অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন পাচারকারী পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, টইটং সোনাইছড়ি মাঝের পাড়া এলাকার জামাল হোসেনের পুত্র আরশাদুল ইসলাম, টুনু মিয়ার পুত্র আলী হোসেন, বটতলি এলাকার সেনায়েত আলির পুত্র আহমদ হোছেন ও  হিরাবনিয়া এলাকার নুরুল আলমের পুত্র আবুল বাশার।

আটককৃতরা জানিয়েছেন, টইটং এলাকার একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে টইটং হাজি বাজার এলাকায় পাহাড় কেটে  উপজেলার বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে আসছিল।

ইউএনও সাইফুল আরো জানান গত ৩১ মার্চ রাতে উখিয়া উপজেলায় পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে মাটি পাচারকারীরা ডাম্পার ট্রাকের চাপা একজন বন কর্মকর্তাকে খুন করে। ডাম্পার ট্রাক ও পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর